১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:৫৫:২৪ পূর্বাহ্ন
জিপিএ-৫ পাওয়া ফাহিমের পাশে রাসিক প্রশাসক রিটন
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৬
জিপিএ-৫ পাওয়া ফাহিমের পাশে রাসিক প্রশাসক রিটন

দারিদ্র্যের মধ্যে থেকেও এসএসিতে জিপিএ-৫ পাওয়া রাজশাহীর মেধাবী শিক্ষার্থী মো. ফাহিম আলীর পড়াশোনার দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


 সোমবার, ১৭ আগস্ট নগর ভবনে ফাহিমের হাতে কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় ফাহিমের উচ্চশিক্ষা পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক। ফাহিম রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার মো. পিন্টুর ছেলে। ইউসেপ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল থেকে ২০২৬ সালের এসএসি পরীক্ষায় জিপিএ-৫ পায় সে। ফাহিমের বাবা রিকশা চালান। পড়াশোনার খরচ চালাতে ফাহিম একটি থাই গ্লাসের দোকানে কাজ করে। 


সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনে ‘জিপিএ-৫ পেয়েও জীবনের হিসাব মেলাতে পারছে না ফাহিম’ শিরোনামে তার সংগ্রামের খবর প্রচারিত হয়।

ওই প্রতিবেদন দেখে ফাহিমের পাশে দাঁড়ান রাসিক প্রশাসক। এ সময় তিনি বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ফাহিমের পড়াশোনায় রাসিক সব ধরনের সহযোগিতা করবে।’ সহায়তা পেয়ে ফাহিম বলেন, ‘এখন নিশ্চিন্তে কলেজে ভর্তি হতে পারব। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া।

শেয়ার করুন