২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৩:৫৪:৫৫ পূর্বাহ্ন
এখন মোদীর পালা তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার: কংগ্রেস সভাপতি
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৬
এখন মোদীর পালা তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার: কংগ্রেস সভাপতি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর অবশেষে দাম্ভিক শক্তির দোরগোড়ায় পৌঁছেছে। এটি দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর বিজয়। এটি সত্যের বিজয় এবং মোদীর একগুঁয়েমির পরাজয়।’



খাড়গে বলেন,  ‘এটি সেই সব পরিবারের বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে তাদের জীবন ও সন্তানদের হারিয়েছে। এটি সেই ঐক্যবদ্ধ বিরোধী দলের বিজয়, যারা ছাত্রছাত্রীদের সমর্থনে সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত তাদের কণ্ঠস্বর তুলে ধরেছে।’


এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘এখন মোদীর পালা-আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার এবং যারা তাদের বিরুদ্ধে লাঠি, ব্যাটন ও পেলেট গান ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।’


শেয়ার করুন