২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৩:৫৫:৪৪ পূর্বাহ্ন
ইয়েমেনে হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৬
ইয়েমেনে হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব

ইয়েমেনে হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।


শনিবার (২৫ জুলাই) ডিরেক্টরেটের পক্ষ থেকে এই জরুরি সতর্ক বার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য দুই অঞ্চলের জন্য বিপদমুক্তির ঘোষণা দেওয়া হয়।


সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেট প্রাথমিকভাবে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরম পরামর্শ দেয়।



তবে এই সতর্কতার সুনির্দিষ্ট কারণ কিংবা কি ধরনের হুমকি তৈরি হয়েছিল সে সম্পর্কে ডিরেক্টরেটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


সূত্র: আল জাজিরা


শেয়ার করুন