১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১২:০৭:২০ পূর্বাহ্ন
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২৬
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।



সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।


তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরাসরি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।’


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষা আজ রোববারও চলেছে। এরইমধ্যে কাল থেকে মেডিক্যাল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।


শেয়ার করুন