২২ জুলাই ২০২৬, বুধবার, ০১:৩৯:১৮ পূর্বাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।


 পুলিশ জানায়, গত ২০ জুলাই রাতে রাজপাড়া থানার বহরমপুর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মিতা পারভীন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১.৫০ গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। 


একই রাতে পবা থানার পিল্লাপাড়া এলাকা থেকে মোঃ হাসিবুল ইসলাম (৪৬) কে ৬ পিস ইয়াবা ও নগদ ৬০০ টাকাসহ গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। 


পুলিশ জানায়, হাসিবুলের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১৩টি মামলা রয়েছে। সেন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া ২১ জুলাই দুপুরে বোয়ালিয়া থানার নর্দান মোড় এলাকা থেকে মোঃ জহুরুল ইসলাম মিন্টু (৪০) কে ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। গত ২০ জুলাই রাতে চন্দ্রিমা থানার তালাইমারী ফাঁড়ি পুলিশ মেহেরচন্ডী স্কুল মোড় থেকে মোঃ শান্ত ইসলাম (২৯) কে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

শেয়ার করুন