১২ জুলাই ২০২৬, রবিবার, ০৫:০১:০১ পূর্বাহ্ন
দুর্গাপুরে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২৬
দুর্গাপুরে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার ৯৯ জন গরিব ও অসহায় মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার ১১ জুলাই দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি'র সহযোগিতায় Economic Empowerment Project এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।


 এর মধ্যে দুর্গাপুর উপজেলার ৪৫ জন এবং পুঠিয়া উপজেলার ৫৪ জন সুবিধাভোগী রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, কাতার চ্যারিটির অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা'র চেয়ারম্যান সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি প্রভাষক নূরুল ইসলাম, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপি'র সদস্য ও দুর্গাপুর পৌরসভা সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দুর্গাপুর উপজেলা বিএনপি'র সদস্য জার্জিস হোসেন সোহেল, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, পৌর বিএনপি'র আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপন, বিএনপি'র সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, কিসমত গনকৈড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, বিএনপি নেতা মোর্তুজা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন, উপজেলা মডেল মসজিদের পেশ-ইমাম আল-আমীন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী'রা উপস্থিত ছিলেন


। সহায়তা পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই অটোরিকশা ও অটোমিলের মাধ্যমে তারা এখন নিজেদের সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন। এ ধরনের সহায়তা তাদের জীবনে নতুন আশা জাগিয়েছে। উপজেলা প্রশাসন জানায়, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতার চ্যারিটির সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন