রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৪৫ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মো. আল-আমিনকে আহ্বায়ক এবং হুমায়ুন কবীরকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সদস্যরা এই নির্বাচনে ভোটার হতে পারবেন না এবং কোনো পদে নির্বাচনেও অংশ নিতে পারবেন না। একইভাবে আহ্বায়ক কমিটির কোনো সদস্য নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে।
সভায় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

