২৯ জুন ২০২৬, সোমবার, ০২:০১:০০ পূর্বাহ্ন
জিয়া সাইবার ফোর্স রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৬
জিয়া সাইবার ফোর্স রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা

জিয়া সাইবার ফোর্সের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসতিয়াক আলী রাতুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাঈম শেখ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জিয়া সাইবার ফোর্স রাজশাহী মহানগর শাখা সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে।


এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।


অন্যদিকে, নবগঠিত কমিটির সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।


শেয়ার করুন