২৭ জুন ২০২৬, শনিবার, ০৫:০৫:০০ অপরাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে বেলজিয়াম। ম্যাচের এক কর্নার থেকে আসে গোলটি। বলটি উড়ে যায় দূরের পোস্টের দিকে। সেখানে বলের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা নিউজিল্যান্ডের টিম পেইনের গায়ে লেগে বল চলে আসে লিয়ান্দ্রো ত্রোসারের সামনে।



সুযোগ হাতছাড়া করেননি তিনি। কাছ থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে ১-০ গোলে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।


ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের পায়ে রেখেছিল বেলজিয়াম, আক্রমণেও ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। চাপের মুখে পড়ে গেল নিউজিল্যান্ড।


শেয়ার করুন