১৪ জুন ২০২৬, রবিবার, ১১:০৪:১৩ অপরাহ্ন
রাবিতে শিবিরের গুমের নাটকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৬
রাবিতে শিবিরের গুমের নাটকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল ছাত্রশিবিরের গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে । রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্যারিস রোড়ে এসে মিছিলটি শেষ হয়।এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। 


এছাড়াও যারা মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের মাঝে একটি গোষ্ঠী বিএনপির নামে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। ১৯৭১ সালে তাদেরকে মোকাবিলা করেছিলাম। এখন ২০২৬ সালে এসে এমন বিভ্রান্তিকর কার্যক্রম বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে ধর্ষক জিসানের শাস্তি নিশ্চিত করতে।’ রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ সালের রাজাকার, আলবদর বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, লাল সবুজ পতাকা বিশ্বাস করতো না, দেশের উন্নয়নকে মেনে নিতে পারে না। সেই ধর্ষক রাজাকার বাহিনী আজকে নতুন করে ইসলামের লেবাস পরে ঘরে ঘরে মা বোনদেরকে ধর্ষণ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে।


’ তিনি আরও বলেন, ‘জামায়াতের নেতারা মুখে ইসলামের কথা বললেও তাদের প্রকৃত চরিত্র হলো রাজাকারের চরিত্র, দেশকে কীভাবে পিছিয়ে দেওয়া যায়, জনগণের অধিকারকে কীভাবে লুণ্ঠন করা যায়, কীভাবে শিক্ষার্থীদের রগ কাটা যায় এটাই তাদের মোনাফেকির প্রকৃত পরিচয়।

শেয়ার করুন