২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০৭:১০:৫৫ পূর্বাহ্ন
যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২৬
যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

ইরান-ইসরায়েল যুদ্ধে এবার যোগ দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না।


সোমবার (৮ জুন) হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানের চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।


তিনি বলেন, আমরা লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচলের ওপর পূর্ণ ও চূড়ান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এই বিবৃতি জারির মুহূর্ত থেকে আমরা শত্রুপক্ষের সকল গতিবিধিকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব।



উল্লেখ্য, ইরানের সমর্থনে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি সামরিক শাখা থেকে এই ঘোষণা আসলো


শেয়ার করুন