০৩ জুন ২০২৬, বুধবার, ০৭:০৪:৪৩ অপরাহ্ন
শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স (৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রমিকদের জোরপূর্বক কাজ করানোর কারণে বিশ্বের ৬০টি অর্থনীতির ওপর শুল্ক বসানো হবে। এ ব্যাপারে ইতিমধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস প্রস্তাব দিয়েছে।

বাণিজ্য প্রতিনিধি অফিস বলেছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সেসব দেশের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

কিছু কিছু দেশের ওপর এ শুল্ক ১২ দশমিক ৫ শতাংশের বেশি হবে। আর বাংলাদেশের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।  

বিস্তারিত আসছে….

শেয়ার করুন