২৯ মে ২০২৬, শুক্রবার, ০৯:০৫:২০ অপরাহ্ন
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনার আরেকটি দল
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৬
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরে আর্জেন্টিনার আরেকটি দল

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে মূল দলের বাইরে আরও সাত ফুটবলারকে নিয়ে আলাদা একটি প্রস্তুতি দল গঠন করেছেন কোচ লিওনেল স্কালোনি।



বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা প্রথমে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। সেখান থেকে চূড়ান্তভাবে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তবে বাকি খেলোয়াড়দের মধ্য থেকে আরও সাতজনকে যুক্তরাষ্ট্র সফরের দলে রাখা হয়েছে, যারা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে দলের সঙ্গে থাকবে।



তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে খেলবে। এরপর ৯ জুন আলাবামার অবার্ন ইউনিভার্সিটির মাঠে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।



এই সফরের প্রস্তুতি দলে রাখা হয়েছে সান্তিয়াগো বেলত্রান, অগাস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, টমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকুইন ফ্রেইতাস ও সিমন এস্কোবারকে।



মেসি-আলভারেজদের সঙ্গে অনুশীলন করবেন এই ফুটবলাররা। মূল দলে কেউ ইনজুরিতে পড়লে তাদের মধ্য থেকেই বিকল্প নেওয়ার সম্ভাবনা রয়েছে।



তবে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকা অন্য ফুটবলারদের ডাকতেও বাধা নেই বলে জানা গেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে থেকেই নিজেদের প্রস্তুত রাখবেন বাড়তি এই খেলোয়াড়রা।

শেয়ার করুন