২০ এপ্রিল ২০২৬, সোমবার, ০২:১০:৫৮ অপরাহ্ন
সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৬
সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবারও পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।


সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন তিনি।


হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসিকে নিশ্চিত করে বলেন, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।



তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কি-না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।


সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


শেয়ার করুন