০৮ এপ্রিল ২০২৬, বুধবার, ০৯:১১:১৮ পূর্বাহ্ন
রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৬
রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন ও বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশু মারা যায়।


গত ২৪ ঘণ্টায় এ তিন শিশু মারা যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ তিন শিশুসহ চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে মোট ৪৫ শিশু মারা গেছে।


রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১২৩ রোগী। ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।



মঙ্গলবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা শুধু রামেক হাসপাতালে মারা যাওয়া রোগীর তথ্যের কথা বলতে পারি। বেসরকারি হাসপাতালে কেউ মারা গেলে সেটি আমাদের তালিকায় থাকে না।


তিনি আরও বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।


শেয়ার করুন