০৫ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:০৭:২৪ পূর্বাহ্ন
ইরানে এবার মার্কিন হামলার লক্ষ্যবস্তু ব্রিজ, এরপর বিদ্যুৎকেন্দ্র
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৬
ইরানে এবার মার্কিন হামলার লক্ষ্যবস্তু ব্রিজ, এরপর বিদ্যুৎকেন্দ্র

ইরানে হামলার লক্ষ্যবস্তু নিয়ে নতুন করে হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও ইরানের অবশিষ্ট অবকাঠামো ধ্বংস করা শুরু করেনি। শুক্রবার (৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এখন পর্যন্ত আমাদের সামরিক বাহিনী, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বাহিনী। তারা ইরানে যা কিছু বাকি আছে তা ধ্বংস করা শুরুও করেনি।


মার্কিন প্রেসিডেন্ট হুমকির সুরে লিখেছেন, ইরানে এবার লক্ষ্য সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র! ইরানের সরকারকে উদ্দেশ করে তিনি উল্লেখ করেন, নতুন শাসন ব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে, এবং সেটা দ্রুত করতে হবে!


ট্রাম্পের কড়া সমালোচনায় ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনায় ফরাসি প্রেসিডেন্ট 

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত টানা ৩৫ দিনে গড়েছে। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। 


শেয়ার করুন