১১ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:৪৯:১৩ অপরাহ্ন
অসুস্থ ত্রাণমন্ত্রীকে ঢাকায় আনা হলো হেলিকপ্টারে
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২৬
অসুস্থ ত্রাণমন্ত্রীকে ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

লালমনিরহাট সফরে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।



শনিবার (১১ এপ্রিল) বিকেলে আর্মি অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার সৈয়দপুর বিমানবন্দর থেকে ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।


সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ বি এম বাহাউদ্দিন জাকারিয়া এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।


নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে এদিন সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অস্বস্তি অনুভব করেন তিনি। তাৎক্ষণিক তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।


সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বিকেলে পরিস্থিতি বিবেচনা করে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।


শেয়ার করুন