পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের ২৬৪ সহকারী সচিব। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড : টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

