২০ মার্চ ২০২৬, শুক্রবার, ০৬:০৪:৪১ অপরাহ্ন
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৬
মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে ৪০০ গজে মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।



সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।


এর আগে গতকাল রোববার ইসি জানায়, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।’


এর প্রতিবাদে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যরা। সাক্ষাৎকালে ইসি সচিব সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস দেন।


সাক্ষাৎ শেষে এ তথ্য জানান আরএফইডি সভাপতি কাজী জাবেল। তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আরএফইডি।


ইসিকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ।


কাজী জাবেল আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বাস দিয়েছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও ইসি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।


শেয়ার করুন