২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৬
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) ও একই গ্রামের ইসহাক আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, পুঠিয়ার ওই এলাকায় দুই মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় লিটন হোসেনের প্যান্টের ডান পকেটে থাকা নীল রঙের পলিথিন থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ মাদক ও চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এই সফল অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন