আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন আসছে। সর্বশেষ দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (১২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।
তবে এসব দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। পাশাপাশি গহনার মজুরি বাবদ ন্যূনতম ৬ শতাংশ যোগ হবে। গহনার নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরির পরিমাণ আরও বাড়তে পারে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।

