১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক বন্ধ, ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৬
রাজশাহীতে অনিয়মের অভিযোগে ক্লিনিক বন্ধ, ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফাতেমা ও নিরাময় ক্লিনিকে নানা অব্যবস্থাপনার কারণে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রিজিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও নার্স না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযানে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নুরুল ইসলামের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে। তাঁর সৎ, দক্ষ ও মানবিক নেতৃত্বে অনুমোদনহীন ক্লিনিক, ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হচ্ছে। তাঁর সুস্পষ্ট দিক-নির্দেশনা ও কঠোর মনিটরিংয়ের ফলেই জেলা পর্যায়ে সিভিল সার্জনরা মাঠে থেকে এ ধরনের অভিযান সফলভাবে পরিচালনা করতে পারছেন। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাঁর গঠনমূলক উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে। তাঁর নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন