রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সাথে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম যৌথ অভিযান পরিচালনা করেছে।
বুধবার পরিচালিত ওই অভিযানে নেশাগ্রস্থ অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের ইসমাইলের ছেলে আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শাহীন (৩৬), একই থানার শিরোইল কলোনী গ্রামের শহর আলীর ছেলে জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়া থানার লক্ষীপুর ডিঙ্গাডোবা গ্রামের মো: আজাদের ছেলে মো: খোকন এবং একই থানার তেরখাদিয়া মধ্যপাড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে আলী খান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরএমপি জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

