০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১১:২১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি

আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। তাকে করতালিতে অভিবাদন জানাতে ড্রেসিংরুমের বাইরে এসেছিলেন কোচ ফিল সিমন্স। হৃদয়ের জন্য এটি বিশেষ এবং সাম্প্রতিক সময়ে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য সান্ত্বনা বলেই হয়তো এই দৃশ্য! অবশ্য তার আগেপরের চিত্রটা স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের শর্ট ফিল্ডারকে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।


১৩৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। এখনও সফরকারী ক্যারিবীয়দের চেয়ে তারা ২১৬ রানে পিছিয়ে আছে। ১০৯ বলে প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করে ক্রিজে আছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।


দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে চতুর্থ উইকেটে জুটি গড়েছিলেন মুশফিক-হৃদয়। আলোকস্বল্পতায় আগেভােগেই দিনের খেলা ইতি টানার সময় হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে অপরাজিত ছিলেন। তাদের সেই জুটি ৭৩ রান পর্যন্ত স্থায়ী হলো। দুজন তৃতীয় দিনের শুরুটা দারুণভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে।


লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। আগের দিন থেকেই তিনি ফরম্যাটের মেজাজ বুঝে ব্যাট করছেন। যদিও শট খেলেও বারবার ফিল্ডারদের হাতে আটকানোয় তাকে হতাশ মনে হয়েছিল। সেই তুলনায় আজ ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল হৃদয়-মুশফিকের। নতুন ব্যাটার লিটন নেমেই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান। 


ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে মুশফিকের মতো কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিলেন লিটন। একদম আয়েশি ভঙ্গিতে সেটি তালুবন্দী করলেন ক্যারিবীয় তারকা। অভিজ্ঞ ব্যাটার ৮ রানে এবং বাংলাদেশ ১৪৮ রানে পঞ্চম উইকেট হারাল।




শেয়ার করুন