২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ওসির সঙ্গে রুমিন ফারহানার বা'দানুবা'দের ঘটনায় পুলিশের জিডি
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২৬
ওসির সঙ্গে রুমিন ফারহানার বা'দানুবা'দের ঘটনায় পুলিশের জিডি

অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না দেওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা। থানার অভ্যন্তরে এমন ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জিডির বিষয়টি জানাজানি হয়। ওসি মনজুর এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নন।



জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি বলেন, ওইদিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ না৷ যেকোনো উল্লেখযোগ্য ঘটনা হলেই আমরা জিডি করে রাখি।



গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। সরাইল থানা ভবনে ওসির সঙ্গে তার অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে আসা নেতাকর্মীরাও উচ্চ কণ্ঠে ওসি মনজুরের সঙ্গে কথা বলতে থাকেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন রুমিন ফারহানা। পরে ওসির সঙ্গে বাদানুবাদে জড়ান।



অভিযোগ আছে, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সেটি করেননি। নিরাপত্তা না দেওয়ার কারণ এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার পর থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি থানায় ওসির কক্ষে অবস্থান করেন।



শেয়ার করুন