২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ১১ লাখ টাকা ও বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৬
রাজশাহীতে ১১ লাখ টাকা ও বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) এর নির্দেশে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালি থানা পুলিশের পৃথক অভিযানে ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১ অক্টোবর ২০২৬ রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় এমাদপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ (৪৪)-কে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ৩২১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী এমাদপুর গ্রামের মো: শুকুর আলীর ছেলে মো: মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি আবুল কালাম আজাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আজ ২২ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি করা গোডাউনে একটি ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা চলমান রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।



শেয়ার করুন