০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:১৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়নের উদ্যোগে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গরুর উন্মুক্ত নিলাম সম্পন্ন
রাজশাহী প্রতিনিধি: মোঃ শাহ্ নূর ইসলাম
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৬
শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়নের উদ্যোগে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গরুর উন্মুক্ত নিলাম সম্পন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ ব্যাটালিয়নের উদ্যোগে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গরুর উন্মুক্ত নিলাম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৬ ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিলামে উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি এ এফ এম আব্দুর হাই দেওয়ান, ৪৬ ব্যাটালিয়নের জেওসি মো. মজিবর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ঠিকাদাররা।


সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে নিলাম কার্যক্রম। উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিলামটি সম্পন্ন হওয়ায় উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন।


নিলাম কার্যক্রম শেষে উপার্জিত অর্থ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিলাম থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় খাতে সঠিকভাবে জমা দেওয়ার মাধ্যমে সরকারি বিধি-বিধান ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।


সার্বিকভাবে ৪৬ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন