২১ অক্টোবর ২০২৬, বুধবার, ০৮:১৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৬
রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাশিয়াডঙ্গ আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সিমেন্টের বস্তায় রাখা ছিল।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি ককটেল উদ্ধার করা হয়।

 


এসআরবি জানিয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলোও থানায় হস্তান্তর করা হয়েছে।



শেয়ার করুন