১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১২:২২:৩৪ অপরাহ্ন
ইমরান খানের ওপর গুলির কারণ জানাল হামলাকারী
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
ইমরান খানের ওপর গুলির কারণ জানাল হামলাকারী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলির ঘটনায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে।  

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের পর পাকিস্তান পুলিশের কাছে দেওয়া এক ভিডিও বিবৃতিতে হামলাকারী বলেছেন, তাকে লোকজন ভুল বুঝিয়েছিল। যে কারণে তিনি ইমরান খানকে হত্যার চেষ্টা করেছেন।

বক্তব্যে সন্দেহভাজন জানায়, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর হত্যা চেষ্টার পরিকল্পনা করে আসছে সে।

হত্যার চেষ্টা ও হামলার স্বীকারোক্তিমূলক বক্তব্যে সন্দেহভাজন ব্যক্তি বলেছে, ইমরান জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটি মেনে নিতে পারছিলাম না। তাই আমি তাকে হত্যার চেষ্টা করি।

হামলাকারী এই যুবক বলেন, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর থেকে হত্যার পরিকল্পনা করছিলেন তিনি। তবে এই হামলায় তার কোনও সহযোগী আছে কিনা জানতে চাইলে মাথা নাড়িয়ে নেতিবাচক জবাব দেন হামলাকারী। বলেন, আমার সাথে আর কেউ ছিল না। আমি একাই ছিলাম।

শেয়ার করুন