১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ০৫:০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৬
একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে এ-সংক্রান্ত জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে জানানো হয়েছে।



আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ–সংক্রান্ত চিঠি উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠিয়েছে।



২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি ১৫ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইট: এর (Login) প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: এফকিউ, ইকিউ–১, ইকিউ–২ ও এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।



 চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন উপাচার্য

 রাতেও অনশনে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীরা


নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময় ভর্তিসংক্রান্ত উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।




শেয়ার করুন