রাজশাহীতে
১ লাখ ৭৪ হাজার ৫৭
জনের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা
১১টার দিকে নগরীর চন্ডিপুর এলাকায় জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি এই কার্যক্রমের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জানা
গেছে, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ৭৪
হাজার সাতান্ন জন কার্ডধারী পরিবার
এই সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টিসহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। এবারে ৪৫৮ টাকার প্যাকেজ করা হয়েছে।
প্যাকেজে
থাকছে- দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি
ও দুই ধরনের সাবান দেওয়া হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল ২০০ টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা এবং এক কেজি চিনি
৭০ টাকা। ৪৫ টাকা মূল্যের
গায়ে মাখা সাবান ও ২৩ টাকা
দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে। একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন আবার নাও নিতে পারবেন।
জেলা
প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, সরকারি এই সুবিধা সাধারণ
মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে।
টিসিবির
রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর
রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি
দরে ৫ কেজি চাল
বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে।

