১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৪:৩৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে ৫.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৬
চারঘাটে ৫.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৫.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি'র একটি আভিযানিক দল।

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসি এর চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানার রাওথা এলাকায় জনৈক মোঃ আব্দুল গফুর এর বসতবাড়িতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী পরিচালনা করে। এসময় তার চার ঘর বিশিষ্ট টিনের বাড়ির মধ্যবর্তী ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫.৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য জব্দ করার পর মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আব্দুল গফুর (৬৪), পিতা-মৃত রহিম চৌধুরী, সাং-রাওথা, থানা-চারঘাট, জেলা-রাজশাহী'কে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে নিরপেক্ষ স্বাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন