১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৮:০৩:৪৩ অপরাহ্ন
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফরটি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সমন্বয় আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার করুন