১৮ জুলাই ২০২৬, শনিবার, ০৩:১১:০০ অপরাহ্ন
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২৬
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও ভিসা নিয়ে রাজশাহীতে বিশেষ সেমিনার

 চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা এবং ভিসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহীতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে এ সেমিনারের আয়োজন করে আরশি গ্লোবাল কেয়ার ও মালিশা গ্রুপ।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।


আয়োজকরা জানান, সেমিনারে চীনে উচ্চশিক্ষার সুযোগ, স্টুডেন্ট ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


সেমিনারে আলোচনার প্রধান বিষয়গুলো ছিল—


চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ


ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা


উন্নত চিকিৎসাসেবা ও মেডিকেল ভিসা


ভিসা প্রসেসিং ও প্রয়োজনীয় পরামর্শ


আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ার জানায়, বিদেশে উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী শিক্ষার্থী, উদ্যোক্তা, অভিভাবক ও সাধারণ মানুষের জন্য সেমিনারটি উন্মুক্ত ছিল।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিদেশে শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের নির্ভরযোগ্য তথ্য, সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানই তাদের অন্যতম লক্ষ্য।


শেয়ার করুন