১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:২৩:৪২ পূর্বাহ্ন
ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, উত্তেজনা আরও তীব্র
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৬
ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, উত্তেজনা আরও তীব্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সম্ভাব্য টার্গেটের তালিকায় তিনি সবার উপরে রয়েছেন। একইসাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান নতুন করে কোনো হামলা করলে ওয়াশিংটন আগের চেয়ে কয়েকগুণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে আয়োজিত ব্রিফিংয়ে ট্রাম্প ইরানের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো নেই এবং দেশটির নেতৃত্বেও বড় পরিবর্তন এসেছে। এসময় তিনি নিজের নিরাপত্তা প্রসঙ্গ টেনে বলেন, হয়তো আমিও থাকব না। কারণ আমিই তাদের প্রধান লক্ষ্য।  

এক সাংবাদিকের প্রশ্নে তিনি আরও যোগ করেন, আমি ইরানের হত্যার তালিকায় নাম্বার ওয়ানে আছি। টিকটকে প্রথম হওয়াটা আমার কাছে বেশি আনন্দের হতো, কিন্তু এখন আছি খুনের তালিকায়।

এরপরই ইরানের প্রতি কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আবার আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র *“দশগুণ বেশি শক্তি, দিয়ে জবাব দেবে। তার ভাষ্য, ওরা মারলে আমরা আরও জোরে মারব। আমাদের অস্ত্র তাদের চেয়ে অনেক আধুনিক।  

এছাড়া তিনি জানান, ইরানের সাথে নতুন কোনো চুক্তির বিষয়ে তার কোনো আগ্রহ নেই।

তেহরানের কড়া জবাব

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই প্রতিবাদ জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র *ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রই দুই দেশের আগের চুক্তি ভঙ্গ করেছে।


অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পকে “অপরাধী ও খুনি” বলে সম্বোধন করেন। তিনি মন্তব্য করেন, ট্রাম্পের মতো নেতার সঙ্গে শক্তি দিয়েই কথা বলা উচিত। ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা বক্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন