যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমঝোতা’ করতে চায়। একই সঙ্গে তিনি বলেন, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তেহরানকে এক সপ্তাহের সময় দিয়েছে।
শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে এক ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক অবস্থান নিয়ে কথা বলেন। সেখানে তিনি ভেনেজুয়েলা ও ইরানকে নিয়ে মন্তব্য করেন এবং দেশটির ওপর সামরিক চাপের কথাও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে এক দিনে হারিয়েছি, আর ইরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদেরকে খামেনির দাফনের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।’
ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

