২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫৫:১৫ পূর্বাহ্ন
কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৬
কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে। তাকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।


বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে জানান, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে প্রদর্শনীর জন্য আজ রাতেই চিড়িয়াখানায় আনার কথা আছে, এখনও আসেনি। আমরা একটা শেড প্রস্তুত করেছি ওটাকে রাখার জন্য। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।


এদিকে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

শেয়ার করুন