২০ মে ২০২৬, বুধবার, ১২:১৪:০৭ অপরাহ্ন
জাহাজে হামলা নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় দক্ষিণ কোরিয়া
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
জাহাজে হামলা নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত জাহাজ এইচএমএম নামুতে হামলার ঘটনায় ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠ ও গুরুতর আলোচনা’ চলছে বলে জানিয়েছে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়।


ইয়োনহাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক ইল এ তথ্য জানান।


তিনি বলেন, ঘটনার তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে সরকারি তদন্তে দেখা যায়, গত ৪ মে হরমুজ প্রণালিতে এইচএমএম নামু জাহাজটিতে দুটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আঘাত হানে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ইয়োনহাপ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত বস্তু এবং দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।


পার্ক ইল বলেন, ‘নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা ইরান সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখব এবং উপযুক্ত পদক্ষেপ নেব।’


তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে আমাদের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যেই আমরা বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’



এ হামলায় জাহাজের এক নাবিক সামান্য আহত হন।


দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।


শেয়ার করুন