১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:৩২:২৫ অপরাহ্ন
আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২৬
আগামী বছর থেকে হজের খরচ আরো কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য খরচ আরও কমাতে পারব। আমরা চেষ্টা করছি, যাতে হজযাত্রীদের কষ্ট কম হয়।’


তিনি বলেন, ‘আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। কিন্তু এবারের হজের ব্যবস্থাপনা ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়ে যাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সুযোগ ছিল না। তারপরও আমরা প্রায় ১২ হাজার টাকা খরচ কমাতে পেরেছি।’


হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আপনারা সুস্থভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরতে পারেন—এই কামনা করি।’

য়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।


শেয়ার করুন