রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

