০১ এপ্রিল ২০২৬, বুধবার, ০২:৫৯:০৯ অপরাহ্ন
২৪ বছর পর স্বপ্নের বিশ্বকাপে তুরস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৬
২৪ বছর পর স্বপ্নের বিশ্বকাপে তুরস্ক

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। দুই যুগ পর স্বপ্নের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল তুরস্ক। প্রিস্টিনায় প্লে–অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর স্বপ্নের বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। গোলশূন্য প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে এগিয়ে যায় তুরস্ক। শেষ পর্যন্ত এই গোলেই এসেছে কাঙ্খিত জয়। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল ‍তুরস্ক।


এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট কেটে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা তুরস্ক।২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পেল তুরস্ক।


ম্যাচের প্রথমার্ধে কসোভোর একটি শট তুরস্কের পোস্টে লাগে। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া কসোভোর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল।


শেয়ার করুন