৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:২৪:০৭ অপরাহ্ন
ফুয়েল কার্ড সংগ্রহে মানুষের ঢল
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২৬
ফুয়েল কার্ড সংগ্রহে মানুষের ঢল

সিরাজগঞ্জে শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ। জ্বালানি তেল সংগ্রহের এই কার্ড পেতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনতার ঢল নেমেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) অফিসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে ফুয়েল কার্ড বিতরণ।


দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত যানবাহনের চালকেরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করে নিচ্ছেন।



বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নাঈম হোসেন বলেন, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে কাগজপত্র যাচাই-বাছাই করে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে।


নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান বলেন, ফুয়েল কার্ড বিতরণে কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না। গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ছবি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ড বিতরণে ব্যক্তির পেশা অনুযায়ী সপ্তাহে যতটুকু তেল লাগবে সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে।


সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, আজ থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামি ৪ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন