ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে ফ্রান্স তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি একে ‘ফরওয়ার্ড ডিটারেন্স’ নীতি হিসেবে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার কয়েক দিনের মধ্যেই ২ মার্চ দেওয়া এক বক্তব্যে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে।
বিশ্ব পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে ম্যাক্রোঁর এই ঘোষণা ইউরোপের নিরাপত্তা কৌশলে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার ওপর নির্ভরতা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে।
বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে ফ্রান্সের কাছে। নতুন এই নীতির মাধ্যমে ইউরোপে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছে দেশটি।

