মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে তার নাম ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এ আসন ফাঁকা রেখেছিল বিএনপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আজ আরো ৩৬ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।

