০৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৩:০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ অক্টোবর ছুটির অনুমোদন, দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৬
২২ অক্টোবর ছুটির অনুমোদন, দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।


সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। একই সঙ্গে আগামী ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।



সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে।



এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।


উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।


শেয়ার করুন