১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, দামকুড়া, শাহমখদুম, মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানার বালানগর গ্রামের মৃত সাদেক আলীর স্ত্রী মোসা: রেখা বিবি ওরফে রেফা (৪৬)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামকুড়া থানার মেদবাড়ী গ্রামের মৃত যোসেফ বিশ্বাসের ছেলে ফ্রান্চিস বিশ্বাস (২৩)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।


সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুম থানার ভূগরইল এলাকায় অভিযান চালিয়ে ভূগরইল পশ্চিমপাড়া গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে মো: রবিউল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০.৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের রুপচানের স্ত্রী মোছা: মিলনী বেগম ওরফে মিলনা (৫৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানার মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকায় মদন সরকারের ছেলে মাধব সরকার (৪৫)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন