২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০৬:১৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃতির ইনস্টাগ্রাম লাইক ঘিরে নতুন বিতর্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৬
কৃতির ইনস্টাগ্রাম লাইক ঘিরে নতুন বিতর্ক

রাখি বন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তার ইনস্টাগ্রামে একটি পোস্টে দেওয়া লাইক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



কৃতি যে পোস্টটি লাইক করেছেন, সেখানে বলা হয়েছে, ‘এই দেশে একজন অভিনেত্রী উৎসবের বিজ্ঞাপনে ক্লিভেজ দেখালে যতটা ক্ষোভ তৈরি হয়, ধর্ষণ, যৌন নির্যাতন, ঘরের সহিংসতা ও যৌতুকের কারণে মৃত্যু ততটা ক্ষোভ তৈরি করে না। এটি আমাদের অগ্রাধিকার সম্পর্কে অনেক কিছু বলে।’


দিল্লিতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিবাদের সময় কৃতির ওই পোস্টে লাইক দেওয়ার বিষয়টি সামনে আসে। গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর ২৩ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামেন।


এর আগে গত আগস্টে রাখি বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে অভিনয় করেন কৃতি। বিজ্ঞাপনটিতে তাকে ভাই ও পোষা কুকুরের সঙ্গে রাখি বন্ধন উদ্‌যাপন করতে দেখা যায়। সেখানে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে কর্মীদের নিরাপত্তার কথা উল্লেখ করে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।


সেই সময় কৃতি প্রশ্ন তুলেছিলেন, নারীদের পোশাক দিয়েই কেন এখনো তাদের সাংস্কৃতিক মূল্যবোধ বিচার করা হয়। তিনি লিখেছিলেন, ‘উৎসবের আসল অর্থ পোশাক নয়, ঐতিহ্যের আবেগ। সংস্কৃতি হৃদয়ে থাকে, পোশাকে নয়।’



শেয়ার করুন