২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০৬:১৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দামে বড় পতন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৯-২০২৬
স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে চলতি সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশার মধ্যে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে। পাশাপাশি মার্কিন সরকারি বন্ডের মুনাফা বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ বিক্রি করে বন্ডে বিনিয়োগ করছেন।



শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ২৭৪ ডলার। সপ্তাহের হিসাবে এরই মধ্যে স্বর্ণের দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমেছে।


বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদযুক্ত সম্পদ, বিশেষ করে সরকারি বন্ডের মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যেতে পারে। বিগত পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহেই স্বর্ণের বাজারে এমন টানা দরপতন দেখা গেল।


বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বাড়ার চিন্তা এবং সরকারি বন্ড থেকে বেশি লাভ পাওয়ার সুযোগ থাকার কারণেই স্বর্ণের চাহিদা কমছে। যেহেতু স্বর্ণ থেকে আলাদা করে কোনো সুদ বা লাভ পাওয়া যায় না, তাই ব্যাংক বা বন্ডের সুদের হার বেশি থাকলে বাজারে স্বর্ণের চাহিদা কমে যায়। বিগত পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহেই স্বর্ণের বাজারে এমন টানা দরপতন দেখা গেল।


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছিল। এর ফলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার ভয় তৈরি হয়। আর এই পরিস্থিতি সামাল দিতেই কেন্দ্রীয় ব্যাংকগুলো ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গত সপ্তাহেই মার্কিন ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়েছে এবং আগামী অক্টোবর ও ডিসেম্বরে তা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে স্বর্ণের দাম যে সর্বোচ্চ চূড়ায় উঠেছিল, তা থেকে হিসাব করলে দেখা যায় এ পর্যন্ত দাম প্রায় ১৯ শতাংশ পড়ে গেছে।


দেশের বাজারে স্বর্ণের দাম



এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া— ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।


শেয়ার করুন