২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ০৯:৪৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে গাঁজা সেবনকালে ৪ মাদকসেবী গ্রেফতার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৬
রাজশাহীতে গাঁজা সেবনকালে ৪ মাদকসেবী গ্রেফতার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ৪ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া গ্রামের মো. বাবলু শেখ বাবুর ছেলে মো. বেলাল শেখ ওরফে সোহান (১৯), একই এলাকার বহরমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ফিরোজ শেখ (২৭), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো. শাহাদত আলী (৫৫) এবং দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. আরাফাত হোসেন (১৯)।

পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা ও জিরো টলারেন্স নীতির আলোকে নগরীকে মাদকমুক্ত রাখতে আরএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ কমিশনার মহোদয়ের সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী দিক-নির্দেশনায় আরএমপির প্রতিটি থানা ও বিশেষ টিম আরও বেশি তৎপর ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পরে গ্রেফতারকৃতদের বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন