১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাতের আঁ`ধারে চলছে খনন কাজ, জমির মালিকদের সম্মতি ছাড়া জমি দ`খ`লে`র অ`ভি`যো`গ
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
রাতের আঁ`ধারে চলছে খনন কাজ, জমির মালিকদের সম্মতি ছাড়া জমি দ`খ`লে`র অ`ভি`যো`গ

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিলের মজিদপুর মৌজায় প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি কৃষিজমিতে পুকুর খনন চলছে বলে অভিযোগ উঠেছে। গত পরশু রাত থেকে ভেকু (খননযন্ত্র) দিয়ে এসব জমিতে খননকাজ শুরু হয়েছে। স্থানীয় জমির মালিক ও এলাকাবাসীর আশঙ্কা, একাধিক ভেকু মেশিন দিয়ে পর্যায়ক্রমে বিশাল এই কৃষিজমি পুকুরে পরিণত করা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিজমিতে পুকুর খননের উদ্দেশ্যে ইতোমধ্যে একাধিক ভেকু মেশিন ঘটনাস্থলে আনা হয়েছে এবং রাতের আঁধারে খননকাজ চালানো হচ্ছে। 

পুকুর খননের মূল পরিকল্পনাকারী ও পার্টনারের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয় জমির মালিক ও এলাকাবাসীর অভিযোগ, প্রস্তাবিত পুকুর খনন কার্যক্রমের মূল পরিকল্পনাকারী হিসেবে মজিদপুর গ্রামের আজাদ এবং নজের আলী মাস্টারের ছেলে মোঃ বাবুর নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে খননকাজের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জমির মালিকদের অভিযোগ, তাঁদের সম্মতি ছাড়াই ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জমি দখল করে পুকুর খনন করা হচ্ছে। এতে প্রকৃত জমির মালিকেরা তাঁদের বৈধ জমির মালিকানা, জীবিকা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা খয়রার বিলের এসব জমি দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি জমিতে বিভিন্ন মৌসুমে নানা ধরনের ফসল উৎপাদিত হয়। এসব জমি পুকুরে পরিণত করা হলে কৃষি উৎপাদন, কৃষক পরিবারের জীবিকা, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও প্রাকৃতিক জলপ্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগ পেয়েও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেই

এ পরিস্থিতিতে মজিদপুর মৌজার জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে  হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বাগমারা  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে চলমান পুকুর খনন কার্যক্রম অবিলম্বে বন্ধ, ঘটনাস্থলে থাকা ভেকু মেশিন অপসারণ, জমির মালিক ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি,  হোয়াটসঅ্যাপের মাধ্যমে  লিখিত আবেদনের মাধ্যমে প্রশাসনকে অবহিত করার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে রাতের আঁধারে খননকাজ অব্যাহত রয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা জমির মালিক ও এলাকাবাসীর পক্ষে বলা হয়েছে, আমরা কোনো সংঘাত চাই না। আমরা আমাদের পৈতৃক ও বৈধ কৃষিজমি, জীবিকা এবং এলাকার পরিবেশ রক্ষা করতে চাই। ইতোমধ্যে খননকাজ শুরু হয়েছে। আজ রাতে আরও পাঁচটি ভেকু নামানোর খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে সরেজমিন তদন্ত করে খননকাজ বন্ধ এবং জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” এলাকাবাসীর দাবি, প্রায় ৫০ বিঘা কৃষিজমি রক্ষায় প্রশাসন যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সংঘাতের অপেক্ষা না করে। অবিলম্বে সরেজমিন তদন্ত, চলমান খননকাজ বন্ধ, ভেকু মেশিন অপসারণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় কৃষিজমি ধ্বংসের পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন তাঁরা।



শেয়ার করুন